সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় নতুন ইউএনও সানজিদা আক্তারের যোগদান

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মিজ্ সানজিদা আক্তার।

১২মে মঙ্গলবার তিনি বিদায়ী ইউএনও মো: মহিউদ্দিন এর কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন।

৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার এর আগে এসিল্যান্ড হিসেবে মৌলভীবাজার সদর, রাজনগর ও জুড়ী উপজেলায় চাকুরী করেন। ইউএনও হিসেবে তিনি এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কিংজাল্লা গ্রামের অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা মো: শাহাদত হোসেন এর ২য় সন্তান সানজিদা আক্তার বিবাহিত জীবনে এক পুত্র সন্তানের জননী।

উল্লেখ্য, বিদায়ী ইউএনও মো: মহিউদ্দিনকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় পদায়ন করা হয়েছে। তিনি ২০২৪ সালে ৩০ এপ্রিল কুলাউড়ায় যোগদান করেছিলেন।