নড়াইলে রামচন্দ্রপুর—দাইবাড়ি খাল পুণ:খনন কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ইজিপিসি কর্মসূচির আওয়তায় নড়াইলে রামচন্দ্রপুর—দাইবাড়ি খাল পুণ:খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে প্রধান অতিথি হিসাবে খাল খনন কাজের উদ্বোধন করেন নড়াইল—১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল—১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল—২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানসহ অনেকে।
এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কৃষক দলের খুলনা বিভাগীয় সহ—সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ—সভাপতি জাহিদুর রহমান মিলন, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক যুগ্ম—সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নবীর হোসেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, আইড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, সাধারণ সম্পাদক এনামুল সরদার, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ২০২৫—২৬ অর্থ বছরে ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা ব্যয়ে রামচন্দ্রপুর—দাইবাড়ি খালের প্রায় এক কিলোমিটার পুণ:খনন করা হবে। ওয়েজ, নন—ওয়েজ (এস্কেভেটর ও শ্রমিক কাজ করবে) ১১৯ জন শ্রমিক দৈনিক ৫শ’ টাকা করে ৪০ দিন খাল পুণ:খননের কাজ করবেন।
