সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলের কালিয়ায় সুবোলের খাল পুণঃখনন কাজের উদ্বোধন

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থানে সুবোলের খাল পুণঃখনন কাজ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে প্রধান অতিথি নড়াইল—১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ অতিথিবৃন্দ মাটি কেঁটে খাল পুণঃখনন কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি নড়াইল—১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  নিসার আহম্মেদ প্রমূখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও কৃষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খাল খনন কর্মসুচির মাধ্যমে কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কৃষকরা খালের পানি দিয়ে ধানে সেচসহ কৃষি কাজ করতে পারবেন। তখন আর ভূগর্ভস্থ পানির ওপর বেশি নির্ভর করতে হবে না। এছাড়া দেশীয় প্রজাতির মাছের ভান্ডার হিসেবে খ্যাত নড়াইল জেলার বিলুপ্ত বিভিন্ন প্রজাতির মাছ আবারও ফিরে আসবে। সব মিলিয়ে খাল খননের ফলে আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।

জানাগেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পিরোলীস্থান ঋষিবাড়ী হতে প্রধান সড়ক অভিমুখী ৫৮০ মিটার সুবলের খাল পুণঃখননে ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা। এর মধ্যে অসহায় শ্রমিকদের কর্মসংস্থা সৃষ্টির লক্ষ্যে ৪০ দিন যাবৎ ৭০ জন শ্রমিক কাজ করবেন। তাঁদের পারিশ্রমিক হিসেবে ১৫ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা ব্যয় ধরা হয়েছে। অবশিষ্ট টাকা ভেকু (স্কেভেটর) দিয়ে মাটি কাঁটা হবে।