সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা বুধবার রংপুর জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায় বিচার প্রাপ্তির পথকেসহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার  কর্তৃক বাস্তবায়িত  বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্প এর আওতায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন কর্মশালার উদ্বোধন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। চিফ লিগ্যাল এইড অফিসার শবনম মোস্তারী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন গ্রাম আদালতের আইন কানুন সম্পর্কে আলোচনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা), ডিআরটির সদস্যবৃন্দ, ডিজিএম বিসিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ,  ইউপি চেয়ারম্যানগণ ও নারী সদস্যগণ, গনমাধ্যম প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ এবং প্রকল্পের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিভিন্ন সুপারিশ প্রদান করেন। নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দেওয়া। গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য একটি সহজ ও কার্যকর বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, যা আইনি জটিলতা কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করছে। এতে নারীদের বিচার পাওয়ার সুযোগ ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বেড়েছে। গ্রাম আদালত আইন ও বিধিমালা, প্রকল্পের অর্জন ও জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করেন জনাব শামীমা আক্তার শাম্মী, জেন্ডার এনালিষ্ট বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ইউএনডিপি এবং মো. মাসুদ রানা জেলা ম্যানেজার, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, (ইএসডিও)। জনাব মো: রমিজ আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রমিজ আলম কর্মশালায় সভাপতিত্বে করেন। বাস্তবায়ন সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্প বাস্তবায়নে সরকারকে মাঠ পর্যায়ে সুনামের সাথেসহায়তা করে আসছে।