সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

১৫ লাখ টাকা বাসা ভাড়া দেন মাধুরী

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত মুম্বাইয়ে নতুন বাড়ি ভাড়া নিয়েছেন। বিলাসবহুল এ বাড়ির ভাড়া বাবদ তাকে গুণতে হয়েছে মোটা অঙ্কের টাকা। যা মুম্বাইয়ের কারো কারো কাছে স্বপ্নের বাৎসরিক আয়। ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক ওয়েবসাইট স্কয়ারফিট ডটকম এক প্রতিবেদনে, মুম্বাইয়ের ইন্ডিয়াবুলস ব্লু টাওয়ার সি-এর ৩০তলায় অবস্থিত মাধুরীর ফ্ল্যাটটি। এটি ৩ বছরের জন্য ভাড়া নিয়েছেন তিনি। গত ২৬ অক্টোবর ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার ৩৮ টাকা) জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন। এই ভবনে পাঁচটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও পাবেন তিনি। চুক্তিপত্রের তথ্য অনুযায়ী, প্রথম বছর প্রতি মাসে ভাড়া গুণতে হবে ১২ লাখ ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৩৯ হাজার ৭৫১ টাকা), দ্বিতীয় বছর প্রতি মাসে ভাড়া দিতে হবে ১৩ লাখ ১২ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ১ হাজার ১২ টাকা), তৃতীয় বছর প্রতি মাসে ভাড়া দিতে হবে ১৩ রাখ ৭৮ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ৮৭ হাজার ১৮২ টাকা)। চলচ্চিত্র থেকে অনেকটা দূরে রয়েছেন মাধুরী দীক্ষিত। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কলঙ্ক’। ২০১৯ সালের ১৭ এপ্রিল মুক্তি পায় এটি। ১৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১৪৬ কোটি রুপি।