সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নাটোরে চাচির পর্নোগ্রাফি মামলায় মাওলানা ভাতিজা গ্রেফতার

নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি মামলায় মাওলানা মিরাজ আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গাড়াবাড়ি গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একই গ্রামের সুলতানের ছেলে। সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও করার অভিযোগ রয়েছে মাওলানা মিরাজ আহমেদের বিরুদ্ধে। মিরাজের বিরুদ্ধে গোপনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী মিরাজ আহমেদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে থানায় অভিযোগও দায়ের করেন। ওই মামলার জেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি রফিকুল ইসলাম আরো জানান, অভিযান চালিয়ে গ্রেফতারের পর অভিযুক্তের মোবাইল ফোনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগড়ত ব্যবস্থা নেওয়া হবে।