সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

‘সূর্যবংশী’ নিয়ে আশাবাদী ক্যাটরিনা

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় আসছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। মুক্তির কথা রয়েছেন তাদের ‘সূর্যবংশী’ সিনেমাটি। শুরু থেকেই এই জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। সেটা সিনেমাটির ভিন্নধর্মী প্রচারণার অংশগুলোতে থেকে বারবার বোঝা গেছে। সিনেমাটি সংশ্লিষ্ট যা কিছু প্রকাশিত হয়েছে দর্শকরা সাদরে গ্রহণের পাশাপাশি প্রশংসিত হয়েছে। এবার তেমনই আরও একটি গান দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন অক্ষয়-ক্যাটরিনা। ‘সূর্যবংশী’ সিনেমার ‘নাজা’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে। যা এরইমধ্যে টুইটার ট্রেন্ডে শীর্ষে অবস্থান করছেন। এ ছাড়া গানটিতে ক্যাটরিনা-অক্ষয়ের সাবলীল উপস্থিত দারুণ প্রশংসিত হচ্ছে। অনেকেই মন্তব্য করছেন জীবনের সেরা নাচটি দেখছেন তারা! গানটিতে কণ্ঠ দিয়েছেন পাভ ধারিয়া ও নিখিতা। জানা গেছে, সূর্যবংশী নির্মাতা রোহিত শেঠির চতুর্থ পুলিশ অ্যাকশন ঘরানার সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটিতে অক্ষয় বীর সূর্যবংশীর ভূমিকায় অভিনয় করেছেন। এতে অক্ষয়ের প্রেমিকা রূপে ধরা দেবেন ক্যাটরিনা। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘সিনেমাটি মুক্তির আগে থেকেই দারুণ সাড়া পাচ্ছি। মনে হচ্ছে আমার মতো দর্শকরাও সিনেমাটির জন্য মুখিয়ে আছেন। কৃতজ্ঞতা সবার প্রতি।’