সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

রাজধানীতে ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার মূল উৎসবের দিন পেরিয়ে গেলেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় শুক্রবার (২৯ মে) সকাল থেকেই পাড়া-মহল্লায় পশু জবাই, মাংস প্রস্তুত ও বিতরণে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ঈদের দিন কসাই সংকট, স্বজনদের জন্য অপেক্ষা এবং পারিবারিক বা ব্যক্তিগত নানা কারণে অনেকেই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিয়ে থাকেন। অনেকে আবার পারিবারিক ঐতিহ্য অনুসরণ করেও দ্বিতীয় দিনে পশু কোরবানি করেন। এছাড়া প্রথম দিনের অতিরিক্ত চাপ এড়াতে এবং স্বাচ্ছন্দ্যে কোরবানি সম্পন্ন করতে অনেক পরিবার এই দিনটি বেছে নেয়।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন বাসাবাড়ি ও অলিগলিতে কোরবানির কার্যক্রম চলছে। মাংস কাটাকাটি, ভাগ-বাটোয়ারা ও বিতরণে ব্যস্ত সময় পার করছেন পরিবারগুলো।

ইসলামি বিধান অনুযায়ী, হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত পশু কোরবানি করা যায়। ইসলামি ক্যালেন্ডারে সূর্যাস্তের মাধ্যমে এক দিনের সমাপ্তি ঘটে এবং নতুন দিনের সূচনা হয়। সে অনুযায়ী জিলহজের ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ ১৩ তারিখ শুরু হওয়ার আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও পশু কোরবানি করতে পারেন মুসলমানরা।

এদিকে দ্বিতীয় দিনের পশুর বর্জ্য দ্রুত অপসারণে প্রস্তুতি নিয়ে রেখেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, কোরবানির দ্বিতীয় দিনে সাড়ে ১১ হাজার টনের বেশি বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সাত হাজার টনের বেশি বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে।

এনএনবাংলা/