Skip to content

কোথাও বর্জ্য জমে থাকলে কল করুন, এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা: ডিএসসিসি

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য সরিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১ জুন) ডিএসসির এক বার্তায় জানানো হয়, ঈদের দিন থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে। যেখানে প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন।

ডিএসসির তথ্য অনুযায়ী, গত তিন দিনে অপসারিত বর্জ্যের মধ্যে প্রথম দিনে ১৪ হাজার ৮১৪ টন, দ্বিতীয় দিনে ৮ হাজার ৯৭৭ টন এবং তৃতীয় দিনে ১২ হাজার ২৯৫ টন বর্জ্য সরানো হয়েছে। সব মিলিয়ে মোট অপসারিত বর্জ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৬ টনে।

সংস্থাটি জানিয়েছে, কোথাও বর্জ্য জমে থাকতে দেখা গেলে ০১৭০৯৯০০৮৮৮ অথবা ০২২২৩৩৮৬০১৪ নম্বরে যোগাযোগ করতে হবে। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

বর্জ্য অপসারণ কার্যক্রমে ডিএসসির নিজস্ব ও পিসিএসপির মোট ১৩ হাজার ৪৫৩ জন কর্মী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্জ্য পরিবহনে ব্যবহার করা হয়েছে ৩৮২টি বিশেষ যান-যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় যানবাহন।

এদিকে, ডিএসসি নির্ধারিত ৩৫৭টি স্থানে গত তিন দিনে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয়েছে বলে জানানো হয়েছে।

এনএনবাংলা/