সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লোকমান (৪৮) নামের ওই ব্যক্তি ডান হাতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর দাবি, তার ব্যাগে বৈদেশিক মুদ্রাসহ প্রায় ৬০ লাখ টাকা ছিল।

রোববার (৭ জুন) দুপুর ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সালাহউদ্দিন কাদের।

পুলিশ জানায়, মিলন নামের এক ব্যক্তির টাকা নিয়ে অন্য একজনকে দেওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন লোকমান। এ সময় কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে লোকমানের ডান হাত আহত হয়।

তবে ছিনতাই হওয়া টাকার পরিমাণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভুক্তভোগী দাবি করেছেন, ব্যাগে দেশি টাকা ও ডলার মিলিয়ে ৬০ থেকে ৭০ লাখ টাকা ছিল। অন্যদিকে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, ব্যাগে প্রায় ১৭ লাখ টাকার মতো থাকতে পারে। এছাড়া ব্যাগে বিদেশি মুদ্রাও ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী।

পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন কাদের বলেন, “ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। টাকার উৎস এবং ঘটনার বিস্তারিত জানতে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে টাকাগুলো হুন্ডির লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুটি গুলির খোসা উদ্ধার করেছেন।

এনএনবাংলা/