সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নতুন বিজ্ঞাপনে আলোচনায় শাকিব-ফারিয়া

অনলাইন ডেস্ক :

ঢালিউড কিং শাকিব খান। দীর্ঘ দিন ধরে ঢাকাই চলচ্চিত্রে রাজত্ব করছেন তিনি। অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন ওপার বাংলাও। অন্যদিকে নুসরাত ফারিয়া দুই বাংলায়ই নজর কেড়েছেন। এর আগে তাদেরকে একসঙ্গে চলচ্চিত্র ও বিজ্ঞাপনে দেখা গেছে। আবারো জুটি বেঁধে হাজির হলেন তারা। তবে চলচ্চিত্র নয়, একটি বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন এই যুগল। বৃহস্পতিবার প্রচারে এসেছে বিজ্ঞাপনচিত্রটি। ২ মিনিট ৩৪ সেকেন্ড দৈর্ঘে্যর এ বিজ্ঞাপনে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শাকিব-ফারিয়া। পারিবারিক একটি গল্প বলেছেন বিজ্ঞাপনটিতে। নেচে-গেয়ে যেমন উল্লাস করেছেন, তেমনি এই যুগলের মিষ্টি খুনসুটি, রসায়ন মুগ্ধ করছে ভক্তদের। রিমন খান নামে একজন লিখেছেন, ‘শাকিব মানে অসাধারণ পারফরম্যান্স। সত্যি বিজ্ঞাপনটি অনেক সুন্দর হয়েছে। কিংখান বলে কথা!’ মাসুদ খান লিখেছেন, ‘খুব খুব সুন্দর হয়েছে শাকিব-নুসরাত।’ নাজমুল রহমান লিখেন, ‘অসাধারণ ফিটনেস! এভাবে ফিটনেস ধরে রাখতে পারলে, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু পাবো।’ এমন অসংখ্য প্রশংসাসূচক মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। বার্জার পেইন্টসের এই বিজ্ঞাপন নির্মাণ করেছেন সামিউর রহমান। ঢাকার মেরাদিয়ায় অবস্থিত একটি শুটিং হাউজে সেট তৈরি করে নির্মাণ করা হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। এতে ব্যবহৃত গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও লুইপা। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।