সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাস্যরসাত্মক ধারাবাহিক ‘আকবর দ্যা কিং’

অনলাইন ডেস্ক :

আকবর চরিত্রটিই জানি কেমন? নানান রহেস্য ঘেরা আপদমস্তক একজন মানুষ। ঢাকা শহরে কোনো একটি উদ্দশ্যে নিয়ে তার আসা এবং দল ভারি করাই যেনো তার কাজ। একে একে তার দলে যোগ দেয় একঝাঁক তরুণ- তরুণী। এরা আবার সাধারণ কোনো তরুণ-তরুণী নয়। আকবরের টিমে যোগ দেয়ার জন্য সেই তরুণ-তরুণীগুলোর যোগ্যতা হিসবে থাকা লাগবে নানা রকম সামর্থ্য। হয়তো কেউ খুন করায় এক্সপাট, কেউ বা গুম করার জন্য অনন্য সব প্রতিভা ধারণ করে। আসলে বলা চলে আকবরের টিমের সবাই মুখোশরে আড়ালে অন্য আরেক মানুষ। এমন এক চরিত্র ও তার টিম নিয়ে নির্মিত হয়েছে হাস্যরসাত্মক ধারাবাহিক নাটক ‘আকবর দ্যা কিং’। মমর রুবেলের রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় সম্প্রতি নগরীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে ভিন্নর্ধমী এই ধারাবাহিকটির শুটিং শেষ হয়ছে। শিগগিরই আসবে প্রচারে। ডেডলাইন স্টুডিওস লি. এবং ক্রাউন ক্রয়িশেনসের যৌথ প্রযোজনায় নির্মিত এই ধারাবাহকিটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা চাষী আলম, মুকিত জাকারিয়া, মুসাফির বাচ্চু, নুসরাত জান্নাত রুহী, পাভেল, শেলী আহসান, সিনি সিগ্ধা, এমএন রাজু, নাঈমা আলম মাহা, পাপ্পু, আনোয়ার, মৌরিতা জুঁই, পাপড়ি পায়েল, রানা মল্লিক জুয়েল সহ অনেকেই। পরিচালক সজীব মাহমুদ বলনে, ‘এই সময়ে দর্শকদের ভিন্ন একটি গল্পের ধারাবাহিক উপহার দেয়ার চেষ্টা করছি। প্রায় ছয় মাস ধরে পরিকল্পনার পর আমরা ধারাবাহিকটির শুটিংয়ে যাই। বেশ আনন্দ নিয়ে সবাই কাজ করেছি।’ পরিচালক সূত্রে জানা যায়, চলতি নভেম্বর মাসেই ধারাবাহিকটি একটি বেসরকারি টেলেভিশিনে সম্প্রচারের পর ডেডলাইন এন্টারটইেনমন্টের ইউটউিব চ্যানেলে প্রচার হবে।