সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘কয়লা’য় চুক্তিবদ্ধ হলেন বুবলী

অনলাইন ডেস্ক :

তরুণ নির্মাতা সাইফ চন্দনের নতুন সিনেমা ‘কয়লা’। আর এতে প্রধান নারী চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন শবনম বুবলী। সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এই ছবির মাধ্যমে চন্দন-বুবলী প্রথম কাজ করতে যাচ্ছেন একসঙ্গে। ছবিতে নায়ক চরিত্রে কে থাকছেন, তা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা। সাইফ চন্দন বলেন, ‘ছবির গল্প ও চরিত্র শুনে ছবিটির প্রতি বুবলী যে আগ্রহ দেখিয়েছেন, তাতে আমি সন্তুষ্ট। আমরা চুক্তিবদ্ধ হলাম। আশা করছি ভালোভাবেই কাজটি হবে। আমার পরিকল্পনা রয়েছে একেবারে নতুন গেটআপে বুবলীকে তুলে ধরার।’ এদিকে বুবলী বলেন, ‘আমি এক্সাইটেড চরিত্রটা নিয়ে। একেবারেই নতুন ধরনের চরিত্র এটি।’ শিগগিরই নায়ক চূড়ান্ত করে ‘কয়লা’র শুটিং শুরু হবে বলে জানালো প্রযোজনা প্রতিষ্ঠান সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল। সাইফ চন্দন এর আগে বানিয়েছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’, ‘ওস্তাদ’ ও ‘টার্গেট’।