সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

এটাই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন রোনালদো

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর মহারণের আগে নিজের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া ৪১ বছর বয়সী এই তারকা জানিয়ে দিয়েছেন, চলমান আসরই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে শিরোপা জিততে পারুন বা না-ই পারুন, কোনো আক্ষেপ নয়—মাথা উঁচু করেই বিদায় নিতে চান তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের শেষদিকে রোনালদো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে দিন। হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে আশা করি আগামীকালই (স্পেনের বিপক্ষে) আমার শেষ ম্যাচ হয়ে যাচ্ছে না।’

এর আগে অবশ্য এই টুর্নামেন্টই তার শেষ বিশ্বকাপ কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাননি রোনালদো। কারণ ২০৩০ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হলে তার বয়স হবে ৪৫ বছর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন চাইব, তখনই থামব। আপনারা সবসময় একই প্রশ্ন করেন, এটাই কি শেষ? দেখা যাক কী হয়। তবে একেবারে মন থেকে বলছি, আগামীকাল যা-ই ঘটুক না কেন, ক্রিশ্চিয়ানো ১০০০% পরিষ্কার বিবেক নিয়ে, মাথা উঁচু করেই বিদায় নেবে।’

দীর্ঘ ক্যারিয়ারের প্রতি নিজের আবেগের কথা তুলে ধরে সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বলেন, ‘এতগুলো বছর ধরে খেলে যাওয়াটা আমার আবেগ। প্রয়োজনের তাগিদে আমি খেলছি না, জীবন আমাকে যথেষ্ট দিয়েছে। সবটাই আসলে ভালোবাসার টানে।’

সংবাদ সম্মেলনে বেশ প্রাণবন্ত ও ফুরফুরে মেজাজে দেখা যায় রোনালদোকে। তিনি স্বীকার করেন, আগের পাঁচটি বিশ্বকাপের তুলনায় এবারের আসরটি তিনি সবচেয়ে বেশি উপভোগ করছেন।

এনএনবাংলা/