সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ডিসেম্বর কেন, এখনই দেশে ফিরে আসুন: শেখ হাসিনার উদ্দেশে আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই ফিরে এসে আদালতের মুখোমুখি হওয়া উচিত।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘স্বাগতম, শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকারের বক্তব্য, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। অন্যদিকে, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদি সেটিই সত্য হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের জনগণ এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কী? আপনার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগের বিষয়ে আপনার ব্যাখ্যা কী? কেন দীর্ঘ সময় দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল? কেন আমরা ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিলাম? এসব প্রশ্নের উত্তর ইতিহাসও জানতে চাইবে, আদালতও শুনতে চাইবে।’

ফেসবুক পোস্টে সাবেক এই আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনি আপনার পরিবারের প্রতিটি সদস্যকে আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে। তাদের অনেকেই আজও বিভিন্ন মামলার মুখোমুখি কিংবা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তাই যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর দেরি করবেন না। দেশে ফিরে আইনের মুখোমুখি হোন এবং আদালতে নিজের অবস্থান তুলে ধরুন। আর যদি বাস্তবে দেশে ফেরার কোনো পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না।’

এনএনবাংলা/