সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

অ্যারাবিক ঢঙে হাজির নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক:

আবারও গানে ফিরলেন নায়িকা নুসরাত ফারিয়া। এবারও চোখ ধাঁধানো কোরিওগ্রাফি। সঙ্গে পছন্দের মানুষটিকে ‘হাবিবি’ হওয়ার প্রপোজ! গানটির ব্রিজ-লাইন এমন- বেবি বেবি হবে কি আমার হাবিবি…। হ্যাঁ, অবশেষে উন্মুক্ত হলো এই গায়িকা-নায়িকার নতুন গান ‘হাবিবি’। রোববার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে এটি। সেখানে অ্যারাবিক ঢঙে হাজির হয়েছেন এই তারকা। এটি তার তৃতীয় গান। ‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন বাবা যাদব। সাড়ে তিন মিনিটের এই চিত্রে বরাবরের মতোই লাস্যময়ী রূপে হাজির হয়েছেন ফারিয়া। ফারিয়া গানটি প্রসঙ্গে বললেন, ‘এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। এটি আইটেম সংয়ের ঢঙে সুর করা হয়েছে। ভিডিওটাও সেই মাপে তৈরি। আমি বলবো যে এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনোরকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’ উল্লেখ্য, ‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে এসেছিলেন নুসরাত ফারিয়া। এই সূত্রে আলোচনা যেমন হয়েছে তেমনি সমালোচনাও। তবে ‘আমি চাই থাকতে’ গানটি দিয়ে সেই সমালোচনা পুষিয়ে দিয়েছিলেন এই গায়িকা-নায়িকা। ‘হাবিবি’ তার তিন নম্বর সিঙ্গেল।