সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী রুনা লায়লা। ছবি: আলিফ রিফাত

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবারিক কাজ শেষে দেশে ফিরেই যুক্ত হচ্ছেন মানবিক এক উদ্যোগে। আজ (২৪ জুলাই, শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত একক সংগীতানুষ্ঠান। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে বন্যাদুর্গত মানুষের সহায়তায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। পরবর্তীতে সেই অর্থ বন্যার্ত মানুষের সহায়তায় ব্যবহার করা হবে। ফলে এটি শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করছে।

ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবনে দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে গান গাইলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটিই হতে যাচ্ছে রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে তিনি তার ৬২ বছরের পেশাদার সংগীতজীবনের বিভিন্ন সময়ের শ্রোতাপ্রিয় ও কালজয়ী ১০টি গান পরিবেশন করবেন। একই অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননায়ও ভূষিত করা হবে।

এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এমন বিশেষ সম্মাননা আয়োজন নতুন নয়। এর আগে একই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকেও সম্মাননা জানানো হয়েছিল।

এদিকে ঢাকার এই আয়োজন শেষ করেই আবার আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবেন রুনা লায়লা। চলতি মাসের শেষ দিকে তার অস্ট্রেলিয়া সফরের সূচি রয়েছে। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন এই কিংবদন্তিতুল্য শিল্পী।

এনএনবাংলা/