সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আসছে নতুন ধারাবাহিক ‘ফাইভ স্টার মেস’

অনলাইন ডেস্ক :

‘ফাইভ স্টার মেস’- এটি মজার একটি নতুন ধারাবাহিকের নাম। নির্মাতা সাগর জাহানের রচনায় এটা পরিচালনা করেছেন রুমান রুনি। যা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আরটিভির পর্দায়। এর কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, এফএস নাঈম, নাজিয়া হক অর্ষা, অপর্ণা ঘোষ ও তৌসিফ মাহাবুব। আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মুনিরা মিঠু, তারিক স্বপনসহ অনেকে। নির্মাতা রুমান রুনি বলেন, ‘‘মিডিয়াতে যারা কাজ করেন তাদের সবারই পর্দার আড়ালে কিছু গল্প থাকে, যেগুলো কখনও সাধারণ মানুষের সামনে আসে না। এসব গল্প নিয়েই তৈরি হয়েছে ‘ফাইভ স্টার মেস’। মানুষের জীবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলো তুলে ধরা হয়েছে এখানে।’’ অভিনেতা আনিসুর রহমান মিলন বললেন, ‘আমার অভিনয় জীবনের একটা মাইলফলক হয়ে থাকবে নাটকটি। খুবই সুন্দর ও গোছানো কাজ।’ মঙ্গলবার থেকে প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় ‘ফাইভ স্টার মেস’ প্রচার হবে আরটিভিতে।