সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নতুন গানে একসঙ্গে আশরাফ উদাস-সালমা

অনলাইন ডেস্ক :

এক সময়ের অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী আশরাফ উদাস। তবে গান এখন অনেক কম করেন তিনি। অন্যদিকে চলতি সময়ের ব্যস্ত সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমা। প্রায় প্রতিদিনই নতুন গান রেকর্ডিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার আশরাফ উদাস ও সালমাকে পাওয়া যাবে একসঙ্গে। নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানের শিরোনাম ‘তোর হবো আমি’। দেলোয়ার আরজুদা শরফের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। সাউন্ডটেকের ব্যানারে দ্রুতই গানটি প্রকাশ হবে। আশরাফ উদাস বলেন, গানটির কথা-সুর বেশ মনে ধরেছে আমার। গাইতে গিয়েও ভালো লেগেছে। আমার বিশ্বাস গান পাগল শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে। সালমা গানটি নিয়ে বলেন, গানটির কথা-সুর এক কথায় অসাধারণ। শুনেই ভালো লেগে গিয়েছিল। আর শ্রদ্ধেয় আশরাফ উদাসের সঙ্গে গাইতে পেরেও ভালো লাগছে। সব মিলিয়ে গানটি শ্রোতারা পছন্দ করবেন বলেই বিশ্বাস। এদিকে সালমা বর্তমানে নতুন গান নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত তিনি।