সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

১৫ আগস্ট ঘিরে খুলনায় নিষিদ্ধ সংগঠনের তৎপরতার চেষ্টা, যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টার অভিযোগে খুলনার দৌলতপুরে আওয়ামী যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের গ্রেপ্তারের বিষয়টি দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ মোরাদুল ইসলাম নিউ নেশনকে নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—পারভেজ হাসান (২৯), পিতা কাজী মুন্সি, পাবলা কারিকর পাড়া এলাকার বাসিন্দা এবং মো. সাব্বির হোসেন সৈকত (২৮), পিতা মো. কামরুজ্জামান, পাবলা কেশবলাল রোড এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দুজনই সাবেক ছাত্রলীগ সদস্য।

এ ঘটনায় জড়িত ‘অপু’ নামে আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা বরদাস্ত করা হবে না এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, ১৪ আগস্ট বিকেল সাড়ে ৬টার দিকে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য খালিশপুরের আবু নাসের মোড়, গোয়ালখালির মোড় এবং দৌলতপুর থানাধীন লেকভিউ রেস্টুরেন্টের সামনে তেহারি বিতরণের আয়োজন করেন। পরে সেই কার্যক্রমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, ১৫ আগস্টকে কেন্দ্র করে জনমনে পুরোনো স্মৃতি জাগিয়ে তোলার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর দৌলতপুর থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছবির মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করে। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

এনএনবাংলা/