সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম

ছবি কোলাজ: নিউ নেশন মাল্টিমিডিয়া

সারের জন্য কৃষকদের ভোগান্তি থাকলেও সরকার এসব অভিযোগ এড়িয়ে যেতে চাইছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার (২৬ আগস্ট) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন বিরোধী জোটের নেতারা। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে সরকার মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত আইনের খসড়া প্রণয়ন করছে। এর প্রতিবাদে আগামী ৩০ আগস্ট রাজধানীর শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিকভাবে পালিত গুমবিরোধী দিবসে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। পাশাপাশি আজ বৃহস্পতিবারের সংসদ অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদীয় কায়দায় বিষয়গুলো তুলে ধরবেন।

বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, কৃষকরা সারের জন্য ভোগান্তিতে থাকলেও সরকার সার সংকটের অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতারা।

এনএনবাংলা/