সাম্প্রতিক
দেশে ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস রাজধানীতে প্রধান সড়কে অটোরিকশা নিষিদ্ধ হচ্ছে: প্রতিমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি আজও সন্ধ্যা থেকে ঢাকায় সবচেয়ে বেশি লোডশেডিং দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী
Skip to content

সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যজোটের অবস্থান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের বিচার ও গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

আজ রোববার রাজধানীর বাংলামোটরে পথসভা করে ১১-দলীয় জোট। এরপর বেলা ৪টায় পদযাত্রা করে সংসদ ভবনের সামনে এসে অবস্থান নেন তারা। জামায়াত-জোটের এই কর্মসূচির সময় কারওয়ান বাজার, ফার্মগেট ও সংসদ ভবনের সামনে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পদযাত্রা শেষে সংসদে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করাসহ বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানানো হবে।

পদযাত্রায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীসহ ১১ দলের প্রতিনিধিরা অংশ নেন।

এনএনবাংলা/এফএস