সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

পদ্মশ্রী পেলেন করণ-একতা, কঙ্গনা ও আদনান সামি

অনলাইন ডেস্ক :

ঘোষণা দেওয়া হয়েছিলো গেল বছরই। তারপর থেকেই ছিলো অপেক্ষা। কবে হাতে উঠবে রাষ্ট্রের শ্রেষ্ঠ স্বীকৃতি। অবশেষে অপেক্ষার দিন ফুরালো বলিউডের গুণি প্রযোজক ও নির্মাতা করণ জোহরের। সোমবার তার হাতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ সম্মাননা তুলে দিয়েছেন। এদিন রাষ্ট্র ভবনে একই সম্মাননা নিয়েছেন প্রযোজক ও পরিচালক একতা কাপুর, অভিনেত্রী কঙ্গনা রানাউত ও কণ্ঠশিল্পী আদনান সামি। পদ্মশ্রী ভারতের চতুর্থ বেসামরিক সম্মান। নানা বিষয়ে বিশেষ অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে নাগরিকদের এই পদক প্রদান করে ভারত। এবার করোনা পরিস্থিতি মাথায় রেখেই আয়োজন করা হয়েছিলো পদ্মশ্রী প্রদানের অনুষ্ঠান। সেখানে রাষ্ট্রপতির পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের অনেক গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে কঙ্গনা পরে এসেছিলেন ক্রিম ও সোনালি রঙের শাড়ি। কানে ছিল তার সব সময়ের পছন্দের ঝুমকা। অন্যদিকে আদনান সামিকে দেখা গেছে কালো শেরোয়ানিতে। করণ জোহর আসেন কালো কোট ও কালো রংয়ের মোটা ফ্রেমের চশমা পরে। অ্যাওয়ার্ড নেয়ার সময় একতা কাপুরও ছিলেন হাস্যোজ¦ল।