সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলা

ছবি: সংগৃহীত

‘নগর বাউল’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেমস মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছেন। বুধবার দেশের এই রক আইকন ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েশের সামনে হাজির হয়ে কপিরাইট ইস্যুতে ৭১/৮২/৯১ ধারায় অভিযোগ দায়ের করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন,জেমসের জবানবন্দি রেকর্ড করার পর ঢাকা মহানগর হাকিম বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে ৩০ নভেম্বর আদালতে হাজির হয়ে তাদের ভূমিকা ব্যাখ্যা করতে বলেন।

বাংলালিংক কর্মকর্তারা হলেন- বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস, টাইগার্স ডেন, এর প্রধান কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়া, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর।

এছাড়া মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ও মানাম আহমেদও কপিরাইট ইস্যুতে বাংলালিংকের বিরুদ্ধে একই আদালতে আরেকটি মামলা করেছেন।

তাদের অভিযোগে জানানো হয়,বাংলালিংক ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তাদের অনুমতি ছাড়াই রকস্টার জেমসের ৬টি গান এবং মাইলস ব্যান্ডের দু’টি গান নিজেদের রিংটোন,ওয়েলকাম টিউন এবং অন্যান্য বিজ্ঞাপনে ব্যবহার করেছে,যা কপিরাইট আইনের লঙ্ঘন।

—ইউএনবি