সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘কুসু কুসু’ গানে ফের ঝড় তুলেছেন নোরা

অনলাইন ডেস্ক :

‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার আইটেম গান ‘কুসু কুসু’। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এটি। এতে বেলি ড্যান্সে ঝড় তুলেছেন নোরা। তার নাচে মুদ্ধ দর্শক। এখন পর্যন্ত ২ কোটির বেশিবার দেখা হয়েছে এই গান। ‘কুসু কুসু’ গানটি লিখেছেন তানিস্ক বাগচী। গেয়েছেন জারা এস খান ও দেব নেগী। ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। জন আব্রাহাম ছাড়াও এতে আরো আছেনÑ দিব্যা খোসলা কুমার, রাজীব পিল্লাই, অনুপ সোনি প্রমুখ। মিলাপ জাভেরি পরিচালিত সিনেমাটি আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।