সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

ছেলেকে নিয়েই বিয়ের পিঁড়িতে পূজা

অনলাইন ডেস্ক :

পুত্র সন্তান কৃষভের বয়স মাত্র এক হয়েছে। এবার তাকে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি ও কুণাল ভর্মা। ২০২০ সালে তাড়াহুড়ো করে কোর্ট ম্যারেজ করেন কুণাল ও পূজা। তারপর কভিড ও লকডাউনে কেটে গেছে একবছর। অনুষ্ঠান করে বিয়ে করতে পারেননি এই দম্পতি। এবার সেই ইচ্ছেই পূরণ হচ্ছে পূজা ও কুণালের। আগামী ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন তারা। অনুষ্ঠান হবে গোয়াতে। শনিবার থেকে শুরু হবে পূজা-কুণালের বিয়ের আচার-অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে সঙ্গীত, মেহেদি, গায়ে হলুদ, দধিমঙ্গল। কোনো আচারই বাদ পড়বে না বলেই জানান পূজা। তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে থাকবে ছেলে কৃষভ, ছেলেই এই অনুষ্ঠানের মধ্যমণি। মা বাবার বিয়ে দেখবে কৃষভ, ওর কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখতে হবে। তিনি আরও বলেন, গোয়াতে ছোট করেই নিকট আত্মীয় ও বন্ধুদের নিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। মুম্বাইতে ফিরে বড় পার্টি দেবেন ইন্ডাস্ট্রির বন্ধুদের। গত জুন মাসেই ছেলে কৃষভ ও বর কুণালকে নিয়ে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। যদিও গত বছরের ১৫ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল পূজা ও কুণালের। অবশেষে একবছর পর সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছে এই টালি জুটি। পূজা টেলিভিশনে কাজ করার পাশাপাশি বাংলা সিনেমাতে কাজ করেছেন। দেব, সোহমের বিপরীতে নায়িকা হয়ে কাজ করেছেন তিনি। বাংলায় ‘হইচই আনলিমিটেড’, ‘লভেরিয়া’, ‘চ্যালেঞ্জ ২’ ছবিতে অভিনয় করেছেন তিনি।