সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

অনলাইন ডেস্ক :

এর আগেও বেশ কয়েক বার শিরোনামে এসেছে প্রয়াত নায়ক মান্নার শেষ সিনেমাটি। এবার জানা গেল, নাম বদলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ২০০৫ সালে সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো। তখন এটির নামকরণ করা হয় ‘লীলামন্থন’। তবে, কিছু অংশের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে মান্নার মৃত্যু হয়। ফলে আটকে যায় সিনেমাটির অবশিষ্ট কাজ। অবশেষে বাকি অংশের শুটিং শেষ করে ২০১১ সালে ‘লীলামন্থন’ নামে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। তখন নামের কারণে সিনেমাটি আটকে দেওয়া হয়েছিল। কিন্তু, দীর্ঘ এক দশক আটকে থাকার পর নাম পরিবর্তন করে সেন্সর ছাড়পত্র পেয়েছে এ সিনেমা। নতুন নাম দেয়া হয়েছে ‘জীবন যন্ত্রণা’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘জীবন যন্ত্রণা’ আগামী বছরের ২৬ মার্চ মুক্তি পাবে। এ সিনেমায় নায়ক মান্নার বিপরীতে আছেন মৌসুমী। আরও অভিনয় করেছেন পপি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা ও মিশা সওদাগরসহ অনেকে।