সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গোপী বৌমার নাচ দেখে নেটিজেনদের কটাক্ষ

অনলাইন ডেস্ক :

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। হিন্দি ভাষার ‘সাথ নিভানা সাথিয়া’ টিভি সিরিয়ালে গোপী বৌমার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন। যাকে সব সময় বাঙালি নারীর পোশাক শাড়ি-গহনা পরিহিত অবস্থায় দেখতে পান দর্শক। সেই চেনা ‘গোপী বৌমা’ হাজির হলেন নতুন অবতারে। তার বেলি ড্যান্সের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে, যা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। শনিবার দেবলীনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, স্পোর্টস ব্রা ও কালো রঙের শর্টস পরেছেন দেবলীনা। এমন সাজে বেলি ডান্স করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ‘বেলি ড্যান্সের শিক্ষানবিশ লেভেলে রয়েছি। আশা করছি, এটি আপনাদের ভালো লাগবে।’ ভিডিওটি পোস্ট করার পর প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে তার শরীরের মেদ নিয়ে কটাক্ষ করছেন। একজন লিখেছেন, ‘মোটা নারী।’ আরেকজন লিখেন, ‘গোপী বহু কী হয়েছে? আপনার লজ্জা আছে কি নাই?’ প্রশ্ন ছুড়ে দিয়ে একজন লিখেন, ‘এটা কেমন ব্যবহার গোপি বহু? দেবলীনাকে পরামর্শ দিয়ে অন্যজন লিখেন, ‘আগে ফিটনেস ঠিক করে তারপর এই ধরনের ভিডিও পোস্ট করুন।’