সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাবুর কণ্ঠে ‘মুর্শিদ’ ওয়েব ফিল্মের প্রথম গান

অনলাইন ডেস্ক :

ঢালিউডের ব্যবসাসফল চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন প্রথমবারের মতো নির্মাণ করছেন ওয়েব ফিল্ম। এর নাম ‘মুর্শিদ’। এতে গান গেয়েছেন দেশের নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবিটির শিরোনাম গানে কণ্ঠ দিলেন এই অভিনেতা। এটি এরইমধ্যে প্রকাশ হয়েছে। গান কবিতা নামের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও স্টুডিও ভার্সনে গেল ১০ নভেম্বর প্রকাশ হয়েছে। গানটির কথা লিখেছেন আমিরুল হাছান। এর সুর-সংগীত করেছেন মুরাদ নূর। এ গান প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি আগাগোড়া একজন অভিনয়ের মানুষ। গান করি কেবল শখে। এ গানটি বেশ উপভোগ করে গেয়েছি। এর কথা ও সুরে মেধার সমন্বয় ঘটিয়েছেন আমিরুল হাছান ও মুরাদ নূর। গানটি প্রকাশ হলো কিছুদিন আগে। অনেকেই শুনে মুগ্ধতার কথা জানাচ্ছেন। ভালো লাগছে।’ মুরাদ নূর গানটি নিয়ে বলেন, ‘বাবু ভাই খোকন ভাই দুজনেই আমার ভীষণ শ্রদ্ধার মানুষ। তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি ধন্য। গানটি নিয়ে খুব প্রত্যাশা ছিলো। সে অনুযায়ী ভালোই প্রশংসা পাচ্ছি। এটা আমার জন্য প্রেরণার।’ পরিচালক বদিউল আলম খোকন জানান, শিগগিরই ওয়েব ফিল্মটির শুটিং শুরু করবেন তিনি।