সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সংগীতশিল্পী রবি চৌধরী এবার নির্বাচনের মাঠে

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধরী এবার নির্বাচনের মাঠে নেমেছেন। তিনি প্রতিদ্বন্দ্বীতা করছেন গুলশানের অল কমিউনিটি ক্লাবের আসন্ন নির্বাচনে পরিচালক পদে। ২০১৩ সালেও একবার এই ক্লাব থেকে পরিচালক পদে নির্বাচন করে জয়লাভ করেছিলেন তিনি। এবারও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এই গায়ক। আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অল কমিউনিটি ক্লাবের ২০২১-২২ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে ১০টি পরিচালক পদের জন্য লড়বেন ১৫ জন। মোট ১২০০ ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান রবি চৌধুরী। এ প্রসঙ্গে এই সংগীতশিল্পী বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে আমি এ ক্লাবের সদস্য। ক্লাবের হয়ে নিয়মিত বিভিন্ন কার্যক্রমে অংশ নেই। সবার সঙ্গে আমার সম্পর্কটাও বেশ ভালো।আশাকরি আগের মতো এবারও সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’