সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পিএসএলে দল পেল না গেইল

অনলাইন ডেস্ক :

বছর বয়স হয়ে গেছে। ফর্মও হারিয়ে ফেলেছেন। ব্যাটিংয়ে সেই আগের মতো আগ্রাসন নেই। রানও পাচ্ছেন না। ফলে তাকে ঘিরে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চাহিদা কমছে। একসময় ক্রিস গেইল ছাড়া কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ ভাবাই যেত না। সেই গেইল এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোনো দলই পেলেন না! এছাড়াও আরও কয়েকজন তারকা ক্রিকেটার দল পাননি। গত এক দশকে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতিশব্দ হয়ে গেছেন ক্রিস গেইল। এই ফরম্যাটের অবিসংবাদিত ‘ইউনিভার্স বস’। সর্বোচ্চ রান, ছক্কা ও সেঞ্চুরির মালিক তিনি। ক্রিকেটের রিয়েল এন্টারটেইনার। কিন্তু সবকিছুরই একটা শেষ থাকে। গেইলেরও দাপট শেষের পথে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি ক্রিকেটকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। এখন নিজ দেশের মাটিতে একটি বিদায়ী ম্যাচ খেলে অবসর নেওয়ার ইচ্ছে তার। ক্যারিবীয় বোর্ড এই আয়োজন না করলে হয়তো বিশ্বকাপই গেইলের শেষ আসর। রোববার অনুষ্ঠিত হয় পিএসএলের প্লেয়ার ড্রাফট। সেখানে কোনো দলই গেইলকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি। গেইল ছাড়াও পিএসএলে দল পাননি দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার তাবরাইজ শামসি, ব্যাটার ডেভিড মিলার, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমায়ার। রাগ করে কামরান আকমল পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, আগামী জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা। ওই আসরে ক্রিস গেইলের দল পাওয়ার সম্ভাবনা আছে।