সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ফের মুখোমুখি মেসি-রোনালদো

অনলাইন ডেস্ক :

একটা সময় দুই মহাতারকার লড়াই নিয়মিতই দেখা যেত। তখন তারা স্প্যানিশ লিগে খেলতেন। এখন লিওনেল মেসি চলে গেছেন পিএজিতে আর রোনালদো পাড়ি জমিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যাঞ্চেস্টার ইউইনাইটেডে। চ্যাম্পিয়নস লিগের সৌজন্যে এই দুই মহাতারকাকে আবারও মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের ড্র। গত মৌসুমেও দুই বার মুখোমুখি হয়েছিলেন মেসি আর রোনালদো। ২০১২ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দেখা হচ্ছে এই দুই মহাতারকার। শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে মেসির ফরাসি ক্লাব পিএসজির নাম। তাই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে দেখা হচ্ছে দুজনের। ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হবে প্রথম লেগের ম্যাচগুলো। আর দ্বিতীয় লেগ শুরু হবে ৮ মার্চ থেকে।
এক নজরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো:
রিয়াল মাদ্রিদ-বেনফিকা
ম্যানচেস্টার সিটি-ভিয়ারিয়াল
বায়ার্ন মিউনিখ-আতলেতিকো মাদ্রিদ
লিভারপুল-রেড বুল সালজবুর্গ
আয়াক্স-ইন্টার মিলান
জুভেন্টাস-স্পোর্তিং লিসবন
লিলি-চেলসি
ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি