সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ক্যাটরিনার বিয়েতে দামি গাড়ি উপহার দিলেন সালমান!

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়েতে উপস্থিত ছিলেন না সালমান খান। এরপরও রয়েছেন আলোচনায়। সালমান খান এবং রণবীর কাপুর দু’জনেই তাঁর প্রাক্তন। তাঁরাই ক্যাটরিনাকে বিয়েতে বহুমূল্য উপহার দিয়ে চমকে দিলেন। আপাতত সবার মুখে মুখে ঘুরছে এই উপহারের কথা। সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, শাহরুখ খান, হৃত্বিক যে যা দিলেন- শোনা যাচ্ছে সালমান নাকি প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাকে। এদিকে ২ কোটি ৭০ লাখের একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন রণবীর তাঁর এই প্রাক্তনকে। রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া আবার ক্যাটরিনার বেস্ট ফ্রেন্ড। বন্ধুকে বিয়েতে কয়েক লাখ টাকার সুগন্ধী উপহার দিয়েছেন তিনি। এদিক থেকে দেখতে গেলে শাহরুখ খান বেশ হিসেবী! তিনি নাকি নব দম্পতিকে বিয়েতে দেড় লাখের পেন্টিং উপহার দিয়েছেন। ক্যাটরিনার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক। তবে বিয়েতে তিনি উপহার দিয়েছেন ভিকি কৌশলকে। শোনা যাচ্ছে প্রায় তিন লাখের ইগড এ৩১০জ উপহার দিয়েছেন তিনি। তাপসী পান্নুরও পাল্লা ভারী বন্ধু ভিকির দিকেই। অভিনেতাকে তিনি দিয়েছেন ১.৪ লক্ষ মূল্যের একটি প্ল্যাটিনাম কবজিবন্ধ। তবে উপহারের দিক থেকে সকলকে ছাপিয়ে গিয়েছেন ক্যাটরিনা। কী দিলেন তিনি স্বামীকে? নায়িকার উপহার, ১৫ কোটি টাকা দামের সুখী গৃহকোণ!