সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

উইন্ডিজকে উড়িয়ে দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড হঠাৎ করেই বাতিল করেছিল সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয়। তাই তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। তবে সফরটা অবশ্য ভালো কাটছে না ক্যারিবীয়দের। করোনার থাবার পর এবার স্বাগতিকদের বিপক্ষে বড় হারের শিকার হয়েছে ক্যারিবীয়রা। সোমবার রাতে করাচিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে হারিয়েছে পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ২০০ করেছিল বাবর আজমের দল। বাবর আজম ০ রানে ফিরলেও মোহাম্মদ রিজওয়ান ৫২ বলে ৭৮, হায়দার আলী ৩৯ বলে ৬৮ ও শেষ দিকে মোহাম্মদ নওয়াজ খেলেন ১০ বলে ৩০ রানের বিস্ফোরক ইনিংস। ৪৩ রানে ২ উইকেট রোমারিও শেপহার্ডের। জবাবে ক্যারিবীয়রা অলআউট হয় ১৩৭ রানে। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৪০ রানে ৪টি উইকেট নেন। লেগস্পিনার শাদাব খানের শিকার ৩ উইকেট। এ ছাড়া শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট লাভ করেন। হায়দার আলী ম্যাচসেরা নির্বাচিত হন।