Skip to content

Upcoming
Austria
0-0
Jordan
Source: ESPN

রিয়ালের বিপক্ষে মরতেও রাজি রামোস

অনলাইন ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। এই ম্যাচ দিয়ে নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে রামোস। তবে রিয়াল ছেড়ে পিএসজিতে আসা ওই স্প্যানিশ তারকার কাছে আবেগের কোনো জায়গা নেই। তিনি পুরোপুরি পেশাদার। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিয়ালের বিপক্ষে পিএসজির হয়ে মরতেও রাজি তিনি। ড্রয়ের পর রামোস বলেন, ‘প্রথমে শুনেছিলাম আমাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ হিসেবে আমি বেশ পছন্দ করি তাদের। কিন্তু পরে দেখা গেল তা বাতিল হয়ে গেছে। রিয়াল মাদ্রিদকে না পেলেই খুশি হতাম। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার ব্যাপারটা আনন্দ দিচ্ছে। কারণ, আমি করোনার কারণে ঠিকভাবে বিদায় নিতে পারিনি। ভাগ্য অনেক অনিশ্চিতভাবে কাজ করে। অন্য কোনো দলের বিপক্ষে পড়লে খুশি হতাম। কারণ, সবাই জানে আমি রিয়াল মাদ্রিদকে কতটা ভালোবাসি।’ তবে নিজের সাবেক দলকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নন রামোস। তিনি বলেন, ‘আমি পিএসজিকে পরের রাউন্ডে নেওয়ার জন্য সবকিছু করব। তারা আমার ওপর ভরসা রেখেছে। আমি এখন তাদের জন্য মরতেও রাজি।’