সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য সরকার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ক্রিকেট লিগে পরপর দুই ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন বাঁহাতি তারকা ব্যাটার সৌম্য সরকার। তবে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না তিনি। অবশেষে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেই ওয়াল্টন সেন্ট্রাল জোনের হয়ে খেলতে নেমে সৌম্য পেলেন তিন অঙ্কের দেখা। চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের বিপক্ষে রানোৎসবে মেতেছে ওয়াল্টন সেন্ট্রাল জোন। মিঠুন-মিজানের পর সেঞ্চুরি হাঁকালেন তিন নম্বরে নামা সৌম্যও। এমনকি ফিফটি করেছেন চার নম্বরে নামা সালমান হোসেন ও পাঁচে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। ৩ উইকেটে ৫৬৩ রান করে ইনিংস ঘোষণা করেছে সেন্ট্রাল জোন। চতুর্থ উইকেট জুটিতে ৯৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন সৌম্য ও মোসাদ্দেক। শতক হাঁকাতে ১৪১ বল খেলেছেন সৌম্য। যেখানে ছিল ১০ চার ও ১টি ছয়ের মার। ইনিংস ঘোষণা পর্যন্ত ১০৪ রানে অপরাজিত ছিলেন তিনি। আগের দিন ১৭৬ রানের ইনিংস খেলে আউট হন মিঠুন। ১৬২ রান এসেছে মিজানুরের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ২১৯ রান করা নর্থ জোনের চেয়ে ৩৩৪ রানে এগিয়ে রয়েছে সেন্ট্রাল জোন।