সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অবসরে যাচ্ছেন আগুয়েরো

অনলাইন ডেস্ক :

চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার সিটি থেকে সার্জিও আগুয়েরো বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলবেন। কিন্তু আগুয়েরোর মন ভেঙে প্যারিসে চলে যেতে বাধ্য হন মেসি। বন্ধুকে ছাড়াই বার্সায় থাকতে হবে- এটি মেনে নিয়েই খেলা মাঠে নামেন আগুয়েরো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে গোলও করেছেন। তবে হঠাৎ করেই আগুয়েরোর হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। হৃদযন্ত্রের সমস্যাটা এখন জটিল রুপ ধারণ করেছে। তাই আগুয়েরোর পক্ষে আর ফুটবল খেলা সম্ভব নয়। তাই সব ধরনের ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। বুধবার ফুটবল থেকে নিজের বিদায়ের ঘোষণা দিবেন আগুয়েরো। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। স্প্যানিশ সাংবাদিক পেরেজ দে রোজেস এবং মার্কা জানিয়েছে, বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ফুটবলকে বিদায় জানাবেন আগুয়েরো। তারা জানায়, হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল আকার ধারণ করেছে, তাই আগুয়েরোর পক্ষে আর মাঠে ফেরা সম্ভব না। এরই মধ্যে অবসরের সিদ্ধান্ত বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন সার্জিও আগুয়েরো। বার্সেলোনা ক্যারিয়ারে কিছু করতে না পারলেও তাকে বিশেষভাবে স্মরণে রাখবেন ম্যানচেস্টার সিটির সমর্থকরা। সিটিজেনদের জার্সিতে ১০ মৌসুমে ৩৯০ ম্যাচ খেলে তিনি করেছেন ২৬০ গোল। ম্যানচেস্টার সিটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার দখলে। আর্জেন্টিনার জার্সি গায়েও তিনি ৪১ গোল করেছেন।