সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে বাংলা চলচ্চিত্রের অন্যতম পতাকা বাহক মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিয়ে আসছেন তার প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। সোমবার বিকেল ৪টা ৪০ মিনেটে প্রকাশ পেলো ফারুকীর প্রথম ওয়েব সিরিজের ট্রেলার। মোস্তফা সরয়ার ফারুকী জানান, আগামী ৯ জুলাই জি-ফাইভ গ্লোবালের সিরিজটির প্রিমিয়ার হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্য প্রাচ্য এবং বিশ্বের আরও অনেক জায়গা থেকে দশকরা সাবস্ক্রাইব করে এটি দেখতে পারবেন! আমার প্রিয় বাংলাদেশের দর্শকরা এটি বিনামূল্যে দেখতে পারেন! সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকী শেয়ার করেছেন প্রথম ওয়েব সিরিজের ট্রেলার। তার ওয়েব কন্টেন্ট নতুন পুরোনো একঝাক তারকা অভিনয় করেছন। তাদের মধ্যে মামুনুর রশীদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, মারিয়া নূর, শরাফ আহমেদ জীবন প্রমুখ। এর আগে মোস্তফা সরয়ার ফারুকী শেষ করে রেখেছেন ‘শনিবার বিকেল’ ও ‘নো-ল্যান্ডস ম্যান’। নির্মাণের প্রস্তুতি রেখেছেন ‘আ বার্নিং কোশ্চেন’। শেষের দুটি ইংরেজি ভাষার।