সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

ফেনীর ফুলগাজীতে আ.লীগ-বিএনপির সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামে শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির ফুলগাজী শাখার মধ্যে সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয় এবং তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, উপজেলার দৌলতপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির ফুলগাজী শাখা ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণা করে। দুই দল একসঙ্গে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালনের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, শুক্রবারের হামলার আগে আওয়ামী লীগের সদস্যরা তাদের ত্রাণ বিতরণ কর্মসূচির প্রস্তুতি সভায় আরেকটি হামলা চালায়। এতে তাদের ৩০ জন নেতা-কর্মী আহত হয়।
তবে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার দাবি, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানির ওপর বিএনপির লোকজন হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি বলেন, ‘পুলিশ ওই এলাকায় টহল জোরদার করেছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সতর্ক রয়েছি।’

—ইউএনবি