সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় অবস্থানে গৌতম আদানি

অনলাইন ডেস্ক :

মাত্র গত কয়েক বছর আগেও ভারতের বাইরে অনেকেই আদানির নাম শুনেছিলেন কিনা সন্দেহ। কিন্তু সেই আদানি, যে কিনা কলেজও পাশ করতে পারেনি, এবার হয়ে গেলেন বিশ্বের তৃতীয় ধনকুবের। কোনও এশিয়ান হিসেবে এই প্রথম বিরলতম নজির স্পর্শ করলেন আদানি। মঙ্গলবার (৩০ আগষ্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে তৃতীয় স্থান দখল করেছেন আদানি। বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এখন আদানির আগে রয়েছেন মাত্র দু’জন। একজন এলন মাস্ক ও অপরজন জেফ বেজোস। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুসারে, টেসলা সিইও ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে ৬০ বছর বয়সী ভারতীয় এই শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। গত কয়েক বছর ধরেই আদানি গ্রুপ নানা খাতে ব্যবসা ছড়িয়ে দিচ্ছিল। আর তারই ফলশ্রুতিতে বিশ্বের তৃতীয় ধনী গৌতম আদানি। ডেটা সেন্টার থেকে সিমেন্ট, মিডিয়া সব ক্ষেত্রেই বিনিয়োগ করেছেন আদানি। বর্তমানে এই গোষ্ঠী দেশের বেসরকারি খাতের বৃহত্তম বন্দর ও এয়ারপোর্টের অপারেটর। এছাড়াও দেশের সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী বলেও জানা গেছে। একটি রিপোর্ট বলছে আদানি ২০২২ সালেই আদানির সম্পদ বৃদ্ধি পেয়েছে ৬০.৯ বিলিয়ন ডলার। যা কিনা অন্য যে কারোর থেকেই কমপক্ষে ৫ গুণ বেশি। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় ৫ লাখ কোটি টাকা। চলতি বছরের শুরু থেকেই একের পর এক নজির স্পর্শ করেছেন আদানি। গত ফেব্রুয়ারিতে মুকেশ আম্বানিকে পেছনে ফেলেন এশিয়ার সবচেয়ে ধনী হিসেবে এবং এপ্রিল মাসে শত কোটিপতি (সেন্টবিলিয়নেয়ার) হয়েছিলেন। গত মাসে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে মাইক্রোসফট কর্পোরেশনের বিল গেটসকে ছাড়িয়ে যান। আর এবার এলেন তৃতীয় স্থানে। এদিকে আদানির নামে রয়েছে কয়েক হাজার কোটি টাকার দেনাও। সম্প্রতি, ফিনটেক সংস্থা ক্রেডিটসাইটসের রিপোর্ট দাবি করেছে, ব্যবসা বৃদ্ধি ও অধিগ্রহণ এই দুইয়ের জন্যই বিপুল পরিমাণে ঋণ নিয়েছেন গৌতম আদানি। একটি সমীক্ষা বিস্ফোরক দাবি করে জানায়, দেশের বৈদেশিক মুদ্রায় নেওয়া প্রতি পাঁচ ডলার ঋণের মধ্যে এক ডলারই গৌতম আদানির এবং মুকেশ আম্বানির নেয়া।