সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

চৌবাচ্চার মধ্যে বিরল প্রজাতির সজারু, বনে অবমুক্ত

ফরিদপুর সদর থেকে বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুটমিলের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।

জানা যায়, রাতের আধারে কোন এক সময় সজারুটি লোকালয়ে একেবারে জুট মিলের ভিতরে চলে এসেছিল। সকালে একটি পানিশূন্য চৌবাচ্চার মধ্যে সেটি পড়ে থাকতে দেখা যায়। পরে সেটিকে বনের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে।

জুট মিলের মেকানিকাল অ্যাসিস্ট্যান্ট আতাউর রহমান জানান, সকালে মিলের একটি পানির চৌবাচ্চার মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তবে পরে মিলের কর্মকর্তারা সেটি বনে ছেড়ে দিতে বলেন। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে সেটি বনে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, আগে আমাদের দেশে এই ধরনের সজারু বিভিন্ন স্থানে অনেক দেখা যেতো। তবে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে এখন বিপন্ন দশা। এটি এখন বিরল প্রজাতি হয়ে গেছে। আগের মতো দেখা যায় না।

ফরিদপুরে উদ্ধার হওয়া এই সজারুটি বনে ছেড়ে দেয়ার ব্যাপারে তিনি বলেন, বড় কথা হলো প্রাকৃতিক পরিবেশে এটির সার্ভাইব করা। যেনো পাচারকারীদের হাতে না পড়ে।

—-ইউএনবি