সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

নাটোরে চেয়ারম্যানের পিটুনিতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

জামিউল ইসলাম জীবন

নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের পিটুনিতে আহত ছাত্রলীগ নেতা জীবন মারা গেছেন। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত জামিউল ইসলাম জীবন (২২) উপজেলার ফরহাদ হোসেনের ছেলে। তিনি নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুক লাইভে দুর্নীতির অভিযোগ তোলায় জামিউল ইসলাম জীবন এবং তার বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।

এরপর তাদের নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জীবনের অবস্থার অবনতি হলে তাকে আইসিউইতে নেয়া হয়। আজ দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

—-ইউএনবি