সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

হাসপাতালে অমিতাভ

অনলাইন ডেস্ক :

শুটিং চলাকালীন বাঁ পায়ে ধাতব বস্তু পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বাঁ পায়ের শিরা কেটে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৮০ বছর বয়সী কিংবদন্তী এই অভিনেতাকে। জানা গেছে, ইতোমধ্যেই অভিনেতার পায়ের কাটা অংশের সেলাই করানো হয়েছে। মূলত তার রক্ত সঞ্চালন স্বাভবিক করার জন্যই পায়ে বিশেষ প্রকারের চিকিৎসা চলছে। পাশাপাশি তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং করার সময় অমিতাভের পায়ে একটা ধাতব বস্তু পড়ে। যার জেরে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা। আঘাতের খবর নিজেই ব্লগে জানিয়ে অমিতাভ লিখেছেন, ‘বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গিয়েছে। শিরা কেটে গলগল করে রক্ত বের হচ্ছিল। চিকিৎসকরা ওটিতে নিয়ে গিয়ে স্টিচ করলেন। তখনও স্থির ছিলাম। তবে আপাতত পুরোপুরি ভাবে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকরা।’’ এদিকে কিংবদন্তী এই অভিনেতার চোট পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তবে ভক্তদের উদ্দেশে অমিতাভ জানিয়েছেন, বর্তমানে তিনি ঠিক রয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে