সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বাম দল বদলাব না: শ্রীলেখা

পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে পিছিয়ে পড়েছে বাম দল। এরই মধ্যে নবান্ন লড়াইয়ের দখলে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। কোথাও কোথাও বিজয় মিছিলও হয়েছে।

যারা বিজয় মিছিল করেছে তাদের একহাত নিয়েছেন বাম সমর্থক ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সবার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? বিজয় মিছিলে সবুজ আবির নিয়ে খেলার পরে দরকার পড়বে।’

রাজ্যে করোনার দাপট বেড়ে যাওয়ায জয়ী দলের সমর্থকদের সতর্ক করে দিয়েছেন শ্রীলেখা। যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলেও লাল স্বেচ্ছাসেবকদের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।

ভোটের মাঠে একদম হারিয়ে গেছে লাল দল। তবে মানুষের মাঝে তাদের পাওয়া যাবে বলে জানিয়েছেন শ্রীলেখা। তিনি বলেন, ‘আমার রক্ত লাল। আমি তাতে গর্বিত। দল হারলেও, আমি বাম দল ছাড়ব না। অন্যদের মতো আমি অন্তত পাল্টিবাজ নই।’