সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

যুবলীগের সুবর্ণজয়ন্তী: সমাবেশ উৎসবের জনসমুদ্র

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহা সমাবেশ ঘিরে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা।

শুক্রবার বেলা আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ৯টা থেকেই যুব নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন এলাকা থেকে নানা রঙের টিশার্ট পরে, ক্যাপ মাথায়, প্ল্যাকার্ড হাতে বাদ্যবাজনা বাজিয়ে সমাবেশ স্থলে আসছেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আগামীদিনের পদপ্রত্যাশীদের ছবি, দেশের বিভিন্ন জেলা মহানগরের পদ প্রত্যাশীদের ছবি নিয়েও আলাদা আলাদা মিছিল আসছে।

সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। রাজধানীর বিভিন্ন সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা জুড়ে দেওয়া হয়েছে।

ঢাকা ও ঢাকার বাইরে থেকে ভোরেই গুলিস্তানের জিরো পয়েন্ট, মৎস্যযভবন, শাহবাগ, কাকরাইল, সেগুনবাগিচা, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের চার দিকেই নেতাকর্মীরা এসে জড়ো হয়ে মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করছেন।

এ ছাড়া অনেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন। এ কারণে কোথাও কোথাও যানজট তৈরি হতে দেখা গেছে।

যুবলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসমাবেশকে সফল করতে ১০টি উপকমিটি করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।