সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বিশ্বকাপের জন্য পর্তুগালের দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

কিছু দিন পরেই কাতারে পর্দা ওঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের। আর বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। কাতার বিশ্বকাপকে সামনে রেখে এবার দল ঘোষণা করেছে পর্তুগাল। দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। এছাড়াও দলে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্নান্দেজ, অ্যাটলাটিকো মাদ্রিদের জোও ফেলিক্সের মতো তারকা ফুটবলার। দলে আছে ১৯ বছর বয়সী আন্তোনিও সিলভা ও ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে। ডিফেন্স, মিডফিল্ড ও ফরোয়ার্ড এই তিন ভাগ মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে পর্তুগাল। কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রপে রয়েছে পর্তুগাল। এই গ্রুপে অন্য দলগুলো হলো ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।
পর্তুগালের স্কোয়াড:
গোলরক্ষক: ডিয়েগো কস্টা, হোসে সা, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার: দিয়োগো ডালোট, জাও ক্যান্সেলো, পেপে, রুবেন দিয়াজ, অ্যান্তোনিও সিলভা, দানিলো পেরেইরা, নুনো মেন্দেজ, রাফায়েল গুয়েরো।
মিডফিল্ডার: উইলিয়াম, পালিনহা, রুবেন নেভেন, ব্রুনো ফার্নান্দেজ, ওতাভিও, ভিতিনহা, ম্যাথিউস নুনেজ, বার্নার্দো সিলভা, জাও মারিও।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্চালো রামোস, জাও ফেলিক্স, রাফায়েল লেওয়া, রিকার্দো হর্তা, আন্দ্রে সিলভা।