সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আবারও ভারতকে রমিজের খোঁচা

অনলাইন ডেস্ক :

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে ভারত। ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হারের পর ভারতকে খোঁচা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট রমিজ রাজা। ভারতের লজ্জাজনক হারের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) টেনে ভারতকে খোঁচা মেরে রমিজ রাজা বলেন, ‘শতকোটি ডলারের টি-২০ লিগের ক্রিকেটারদের চেয়ে তাহলে পাকিস্তানি ক্রিকেটাররা ভালো।’ গত বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‘শতকোটি ডলারের লিগ খেলা খেলোয়াড়দের নিয়ে গড়া দল পাকিস্তান দলের পেছনে। তাহলে আমরা সঠিক পথেই আছি। ক্রিকেট উন্নয়নে আমরা যা করছি, তা ঠিকই করছি।’