সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বছর শেষে আসছে ‘রক ফেস্ট ৩.০’ ও ‘ফুয়াদ লাইভ’

প্রতিবছরের মতো এবারও শীতের আমেজ জমাতে বর্ষসেরা দুই মেগা শো- রক ফেস্ট ৩.০ ও ফুয়াদ লাইভ আসছে। দীর্ঘ বিরতির পর বিশাল এক চমক নিয়ে আসছে ফুয়াদ লাইভ।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর এক্সপো জোনে কনর্সাটটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই আয়োজনে পারফর্ম করতে যাচ্ছে ‘স্টোইক ব্লিস’। ঢাকা রক ফেস্টের এই তৃতীয় আসরে সবমিলিয়ে ৩০টি ব্যান্ড পারফর্ম করবে।

ডিসেম্বরে স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে একই সঙ্গে শুরু হতে যাচ্ছে ফুয়াদ লাইভ ও ঢাকা রক ফেস্ট ৩.০।

আয়োজন সম্পর্কে স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, ‘দেশের জনপ্রিয় ও ব্যান্ড সংগীতের অন্যতম ধারা রক মিউজিক। বিশেষ করে বাংলাদেশের তরুণদের কাছে এই ধারা ভীষণ জনপ্রিয় তাই আমাদের আয়োজন সবসময় রক মিউজিককেন্দ্রিক।’

তিনি আরও বলেন, ‘পর পর দু’বার আমরা এই আয়োজন করেছি এবং আশানুরূপ সফলতাও পেয়েছি, তাছাড়া ভক্তদের উৎসাহ আর উল্লাস আমাদেরকে ব্যাপকভাবে আপ্লুত করে। তাই এবার আমরা ঢাকা রক ফেস্টের তৃতীয় আসর নিয়ে আসছি দুই দিনব্যাপী কনসার্ট। পাশাপাশি ফুয়াদ লাইভও কনসার্টে আসছে। এটা হবে ভক্তদের জন্য এক অন্য রকম সারপ্রাইজ।’

—-ইউএনবি