সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শাকিব খানের বাড়িতে হামলা

অনলাইন ডেস্ক :

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ হামলা চালায় দুর্বৃত্তরা। শাকিবের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি জানিয়েছে। তারা জানান, মধ্যরাত দেড়টার দিকে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। শাকিব খানের পূবাইলের বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে। এদিকে, হামলার বিষয়ে এখনো কিছু জানাননি শাকিব খান।