সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘মিম তোর অতি মাখামাখি আমার সংসারে ঝামেলা করছে’

অনলাইন ডেস্ক :

মিমের সঙ্গে রাজের অতি মাখামাখি পরীমনির সংসারে ঝামেলার কারণ বলে জানালেন অভিনেত্রী। পরীমনি বলেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার,আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। ’ ব্যাবসায়িক ছুতোয় দুজনের আলাপ চলে রাতভর- যা পরীমনির সংসারের দ্বন্দ্বের অন্যতম কারণ বলে অভিযোগ। এ প্রসঙ্গে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যাবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝরাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো। ’ গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন পরীমনি। এই পোস্টে মিমের সঙ্গে পরীমনির সাম্প্রতিক সময়ের সম্পর্ক যে ভালো ছিল তা অনুমান করা যায়। মিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমেই পরীমনি বলেন, ‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশজন আননোন লোকে বলতেই পারে, কিন্তু তুমি কী করে এটা বলো?’ পরীমনি নিজেও চেয়েছেন দুজন জুটিবদ্ধ হয়ে কাজ করতে। এমনটাই জানিয়ে বলেন, ‘যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা-ও সেদিন আমাদের লিভিংরুমে আমার সাথে এই নিয়ে কত কথা বললাম। ’ সাম্প্রতিক সময়ের একটি বিষয় টেনে পরীমনি বলেন, ‘এই তো সেদিন ইনফিনিটি সিজন-২-এর জন্য তোমাকে নক দিলাম আমি। কী করে ভুলে গেলি রে ভাই। পাঁচ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই। ’